রৌমারীতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৪৮ পিএম, ১৮ জানুয়ারী,মঙ্গলবার,২০২২ | আপডেট: ১১:২৫ পিএম, ২০ সেপ্টেম্বর,রবিবার,২০২৬
কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দরের ইউনিয়নের উত্তর বন্দবের গ্রামে অবস্থিত সোনাভরি নদী হতে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত ওই ব্যক্তি বাকপ্রতিবন্ধী ছিল বলে জানায় স্থানীয়রা।
পুলিশ ও এলাকাবাসী জানায়, নিহত ওই ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর। বাকপ্রতিবন্ধী সেই অজ্ঞাত ব্যক্তি দীর্ঘ ১০ বছর যাবৎ রৌমারী কলেজপাড়ার ভারটেক্স স্কুলের বারান্দায় থাকতো। তার পরিচয় কেউ জানতো না।
আজ মঙ্গলবার বিকেলে উত্তর বন্দবের এলাকায় সোনাভরি নদীতে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
রৌমারী থানার ওসি তদন্ত আবু সাইদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কি কারনে এ ঘটনা ঘটেছে তা তদন্ত চলছে।




