আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা মঙ্গলবার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৫৩ পিএম, ২৮ এপ্রিল,রবিবার,২০২৪ | আপডেট: ০৭:৩৭ এএম, ২২ সেপ্টেম্বর,মঙ্গলবার,২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা ডাকা হয়েছে। আগামী মঙ্গলবার সন্ধ্যায় এ সভা অনুষ্ঠিত হবে।
রোববার দুপুরে আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আগামী মঙ্গলবার, সন্ধ্যা ৭টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা অনুষ্ঠিত হবে।
সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।
সভায় বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্যদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।




