ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইবিতে আনন্দ র্যালি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:২০ পিএম, ২ জানুয়ারী,সোমবার,২০২৩ | আপডেট: ০৪:৩৪ এএম, ২২ সেপ্টেম্বর,মঙ্গলবার,২০২৬
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল এর আয়োজনে বর্ণাঢ্য আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়।
আজ সোমবার (০২ জানুয়ারি) আনন্দ র্যালিতে উপস্থিত ছিলেন আহবায়ক সাহেদ আহমেদ ও সদস্য সচিব মাসুদ রুমী মিথুন, যুগ্ম আহবায়ক আনোয়ার পারভেজ, আহসান হাবীব, সালাউদ্দিন রানা, উল্লাস মাহমুদ, আহবায়ক কমিটির সদস্য রাফিজ আহমেদ, সাব্বির হোসেন, রাফসানজানি, তরীকুল ইসলাম সৌরভ, আবু সাঈদ রনি, স্বাক্ষর, মামুন, পূলক এছাড়াও অন্যান্য নেতৃত্ব।




