তারেক রহমান ও জুবাইদা রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে ময়মনসিংহে যুবদলের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:০৬ পিএম, ২ নভেম্বর,
বুধবার,২০২২ | আপডেট: ০৩:৩৮ এএম, ২৪ নভেম্বর,মঙ্গলবার,২০২৬
ময়মনসিংহ নগরীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী ডাঃ জুবাইদা রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জেলা উত্তর যুবদল। এতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশ গ্রহন করেন।
আজ বুধবার (২ নভেম্বর) বিকেল ৪টায় নগরীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ মিছিল করেন তারা।
এর আগে নগরীর কাচারী এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নতুন বাজারস্থ দলীয় কার্যালয়ে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে শেষ হয়।
এই মিছিলের নেতৃত্ব দেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সভাপতি শামছুল হক শামছু ও সাধারণ সম্পাদক রবিউল করিম বিপ্লব।
বিক্ষোভ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বলেন, রাজনৈতিক মামলায় তারেক রহমান ও তাঁর স্ত্রী জোবায়দা রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। অবিলম্বে এই ফরমায়েশি পরোয়ানা প্রত্যাহার করা না হলে রাজপথে কঠোর আন্দোলনে সমোচিত জবাব দেওয়া হবে।




