বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ইবি ছাত্রদলের দোয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৪২ পিএম, ১৬ জুন,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৯:৫৪ এএম, ২০ নভেম্বর,শুক্রবার,২০২৬
সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
আজ বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরের জোহরের নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী শেখপাড়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া মাহফিলে অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ইবি শাখা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমী মিথুন, যুগ্ম আহবায়ক আনারুল ইসলাম, সোলায়মান চৌধুরী, উল্লাস মাহমুদ সদস্য রাফিজ আহমেদ, নুর উদ্দীন, সৌরভ, শিপন, মামুন, ফোরকান, মেহেদী, মোহাম্মদ উল্লাহ, শাহাদত এছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ।




