মাদক বিক্রি ও সেবনের অভিযোগে রাজধানীতে গ্রেফতার ২৭
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:১০ এএম, ১৫ মে,
বুধবার,২০২৪ | আপডেট: ০২:৩৪ এএম, ২২ সেপ্টেম্বর,মঙ্গলবার,২০২৬
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।
ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার সকাল ছয়টা থেকে বুধবার (১৫ মে) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য জব্দসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৫২৯টি ইয়াবা, ২০ গ্রাম হেরোইন, ৩ কেজি ৫৫০ গ্রাম গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৩টি মামলা হয়েছে।




