অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি বন্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:০৩ পিএম, ১৪ মার্চ,সোমবার,২০২২ | আপডেট: ০১:৫৫ এএম, ২৩ নভেম্বর,সোমবার,২০২৬
আগামী ২০ থেকে ২৫ মার্চ পর্যন্ত অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি বন্ধ থাকবে বলে জানিয়েছে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। তবে ওই সময়ে কাউন্টারে টিকিট বিক্রি করা হবে।
আজ সোমবার (১৪ মার্চ) তিনি একথা জানান।
সিএনএস থেকে সহজডটকমে অনলাইনের টিকিট হস্তান্তরের কার্যক্রমের জন্য এই সময় অনলাইনে টিকিট বিক্রি বন্ধ থাকবে বলে জানান মন্ত্রী।




