ভিডিও বার্তায় প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:২৩ এএম, ১০ জুলাই,রবিবার,২০২২ | আপডেট: ১০:০০ পিএম, ২৩ সেপ্টেম্বর,
বুধবার,২০২৬
পবিত্র ঈদুল আজহার ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশের কল্যাণে নিজেদের উৎসর্গ করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ রবিবার (১০ জুলাই) পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।
দেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘বছর ঘুরে আবার আমাদের মাঝে এসেছে পবিত্র ঈদুল আজহা। ঈদুল আজহা মানে ত্যাগের উৎসব। আসুন, ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে আত্মনিয়োগ করি।’
ভিডিও বার্তায় ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে সবার প্রতি আহ্বান জানান সরকারপ্রধান। এ সময় স্বাস্থ্যবিধি মেনে চলতেও সবার প্রতি অনুরোধ জানান তিনি।
‘সকলেই সুস্থ ও নিরাপদ থাকুন, ঈদ মোবারক’ বলে তার ভিডিও বার্তা শেষ করেন প্রধানমন্ত্রী।




